আন্তর্জাতিক

৮ ধনী ব্যক্তির সম্পদের পরিমাণ দুনিয়ার অর্ধেক মানুষের সম্পদের সমান

৮ ধনী ব্যক্তির সম্পদের পরিমাণ দুনিয়ার অর্ধেক মানুষের সম্পদের সমান
৮ ধনী ব্যক্তির সম্পদের পরিমাণ দুনিয়ার অর্ধেক মানুষের সম্পদের সমান

বিশ্বের সবচেয়ে ধনী আট জন ব্যক্তির হাতে যতো সম্পদ আছে সেই সম্পদের পরিমাণ দুনিয়ার অর্ধেক মানুষের সম্পদের সমান—জানিয়েছে আন্তর্জাতিক এক দাতব্য সংস্থা অক্সফ্যাম।

সংস্থাটি এ সংক্রান্ত যেসব তথ্য প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে, ধনী ও দরিদ্রের মধ্যে ব্যবধান ক্রমশই বাড়ছে এবং এই ব্যবধান যতো হতে পারে বলে আশঙ্কা করা হয়েছিলো আসলে তার চাইতেও অনেক বেশি।

সবচেয়ে ধনী এ আট জনের মধ্যে রয়েছেন বিল গেটস, মার্ক জাকারবার্গ এবং ওয়ারেন বাফেট।

অক্সফ্যাম বলছে, এই আট জনের হাতে যতো সম্পদ রয়েছে তার পরিমাণ বিশ্বের ৩৬০ কোটি দরিদ্র মানুষের সম্পদের সমান।

তবে অনেকেই অক্সফ্যামের এই তথ্য নিয়ে প্রশ্ন তুলেছেন।

তারা বলেছেন, প্রতি বছর অক্সফ্যাম সম্পদের যে পরিসংখ্যান তুলে ধরছে সেটা ঠিক আছে কিন্তু সংস্থাটি এর যে ব্যাখ্যা দিচ্ছে সেটি ঠিক নয়।

গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অফ ইকোনমিক অ্যাফেয়ার্সের একজন গবেষক মার্ক লিটলউড বলেছেন, অক্সফ্যামের উচিত প্রবৃদ্ধি বাড়ানোর উপায়ের দিকে জোর দেয়া।

অক্সফ্যামের প্রতিবেদনটি এমন এক সময়ে প্রকাশ করা হলো যখন সুইজারল্যান্ডে শুরু হয়েছে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলন। এ সম্মেলনে বিশ্বের প্রভাবশালী রাজনীতিক ও ব্যবসায়ীরা অংশ নিচ্ছেন।

অক্সফ্যামের একজন কর্মকর্তা ক্যাটি রাইট বলেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে ডাভোস সম্মেলন শুধু ধনী লোকেদের কথার ফুলঝুরির সম্মেলন হয়ে দাঁড়িয়েছে।

কারা এই ধনী ব্যক্তি

১. যুক্তরাষ্ট্রের বিল গেটস, মাইক্রোসফটের একজন সহযোগী প্রতিষ্ঠাতা। তার সম্পদের পরিমাণ ৭৫ বিলিয়ন ডলার।

২. স্পেনের ব্যবসায়ী আমানচিও ওরতেগা। জারার প্রতিষ্ঠাতা এবং ইনটিডেক্সের মালিক। তার সম্পদ ৬৭ বিলিয়ন ডলার।

৩. যুক্তরাষ্ট্রের শেয়ার ব্যবসায়ী ওয়ারেন বাফেট, বার্কশায়ার হাথেওয়ের সবচেয়ে বেশি শেয়ারের মালিক। সম্পদ ৬১ বিলিয়ন ডলার।

৪. মেক্সিকোর ব্যবসায়ী কার্লোস স্লিম হেলু। গ্রুপো কারসোর মালিক। সম্পদ ৫০ বিলিয়ন ডলার।

৫. যুক্তরাষ্ট্রের জেফ বেজোস। ই-কমার্স প্রতিষ্ঠান আমাজনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী। সম্পদের পরিমাণ ৪৫ বিলিয়ন ডলার।

৫. যুক্তরাষ্ট্রের মার্ক জাকারবার্গ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসইবুকের একজন প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী। সম্পদ ৪৫ বিলিয়ন ডলার।

৭. যুক্তরাষ্ট্রের ল্যারি এলিসন। সফটওয়্যার নির্মাণকারী প্রতিষ্ঠান ওরাকলের একজন প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী। ৪৪ বিলিয়ন ডলার।

৮. যুক্তরাষ্ট্রের মাইকেল ব্লুমবার্গ। ব্লুমবার্গ এলপির মালিক। তার সম্পদের পরিমাণ ৪০ বিলিয়ন ডলার।

উৎস: ফোর্বস বিলিওনিয়ারস লিস্ট, মার্চ ২০১৬

অক্সফ্যাম বলছে, ধনী ও দরিদ্রদের মধ্যে বৈষম্য বেড়ে যাওয়ার কারণে জনরোষ বাড়ছে। এর ফলে বড় ধরনের রাজনৈতিক আলোড়নও হতে পারে।

অক্সফ্যামের ক্যাটি রাইট বলছেন, যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল এবং ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার পক্ষে ভোটও তার একটি ফল।

তিনি বলেন, লোকজন ক্ষুব্ধ হয়ে উঠছে। এবং তারা বিকল্প কিছুর দাবি জানাচ্ছে। কারণ কঠোর পরিশ্রমের পরেও তারা পিছিয়েই থাকছে।

ধনী এই আট ব্যক্তির অনেকেই তাদের কিছু কিছু সম্পদ বিলিয়ে দিয়েছেন।

বিল গেটস এবং তার স্ত্রী মেলিন্ডা প্রতিষ্ঠা করেছেন একটি দাতব্য ফাউন্ডেশন।

মার্ক জাকারবার্গ এবং তার স্ত্রী প্রিসিলা চ্যানও তাদের কিছু সম্পদ বিলিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ