আন্তর্জাতিক

আগা খানের বাড়িতে অবকাশ যাপন, তদন্তের মুখে কানাডার প্রধানমন্ত্রী

জাস্টিন ট্রুডো
জাস্টিন ট্রুডো

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর অবকাশ যাপন নিয়ে বিতর্কের মুখে তদন্ত শুরু করতে যাচ্ছে দেশটির ফেডারেল এথিকস কমিশনার।

নতুন বছরের শুরুতে অবকাশ যাপনের জন্য জাস্টিন ট্রুডোর পরিবার ধনকুবের এবং আধ্যাত্মিক নেতা আগা খানের বাহামা দ্বিপপুঞ্জের বাড়িতে গিয়েছিলেন।

কানাডার ফেডারেল এথিকস কমিশনার এখন তদন্ত করে দেখবেন জাস্টিন ট্রুডো অবকাশ যাপনের জন্য আগা খানের ব্যক্তিগত দ্বীপে যাওয়া কোনো স্বার্থের সংঘাত তৈরি করে কিনা।

এদিকে ট্রুডো জানিয়েছেন, তিনি যে কোনো প্রশ্নের উত্তর দিতে তৈরি আছেন।

গত সপ্তাহের প্রাথমিক তদন্তের পর এথিকস কমিশনার জানিয়েছেন, প্রধানমন্ত্রী কোনো নীতি ভঙ্গ করেছেন কিনা সে বিষয়টি আনুষ্ঠানিকভাবে তদন্ত করবেন।

ট্রুডো স্বীকার করেছেন যে তিনি আগা খানের ব্যক্তিগত হেলিকপ্টার ব্যাবহার করেছেন— আগা খান পরিবারের সাথে কানাডার ট্রুডো পরিবারের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।

আগা খান ফাউন্ডেশন কানাডায় লবিস্ট বা তদবীরকারী প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত। গত কয়েক দশকে আগা খান ফাউন্ডেশন কানাডার লিবারেল এবং কনজারভেটিভ রাজনৈতিক দলের কাছ থেকে লবিস্ট ফি হিসেবে শত-শত কোটি ডলার গ্রহণ করেছেন।

কানাডার আইন অনুযায়ী সে দেশের কোন মন্ত্রী কারও কাছ থেকে কোন উপহার কিংবা বিনামূল্যে ভ্রমণ গ্রহণ করতে পারবেন না। এখনো পর্যন্ত কানাডার কোন প্রধানমন্ত্রীকে এ ধরনের নীতি ভঙ্গের জন্য দায়ী করা হয়নি।

কিন্তু এ ধরনের অভিযোগ ট্রুডোর ইমেজের জন্য খানিকটা বিব্রতকর হতে পারে। কারণ ব্যক্তিগত আচরণ এবং সহজে জনসাধারণের সাথে মেলামেশার জন্য কানাডার প্রধানমন্ত্রীর বেশ সুনাম রয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ