আন্তর্জাতিক

মালয়েশিয়ার বিমানটি খুঁজে পাওয়ার সম্ভাবনা ছেড়ে দিয়েছে তদন্তকারীরা

মালয়েশিয়ার বিমানটি খুঁজে পাওয়ার সম্ভাবনা ছেড়ে দিয়েছে তদন্তকারীরা
মালয়েশিয়ার বিমানটি খুঁজে পাওয়ার সম্ভাবনা ছেড়ে দিয়েছে তদন্তকারীরা

মালয়েশিয়ান এয়ারলাইন্সের হারিয়ে যাওয়া বিমানটিকে আপাতত খুঁজে পাওয়ার সম্ভাবনা ছেড়ে দিয়েছেন তদন্তকারীরা।

অস্ট্রেলিয়া, মালয়েশিয়া এবং চীনের তরফ থেকে এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, ভারত মহাসাগরে এক লাখ বিশ হাজার বর্গ কিলোমিটার এলাকা তল্লাশি করার পরেও নিখোঁজ সে বিমানটির কোন ধ্বংসাবশেষ পাওয়া যায়নি। সেজন্য 'অত্যন্ত দুঃখের' সাথে তল্লাশি স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তবে নিখোঁজ বিমানটির যাত্রীদের স্বজনরা এ সিদ্ধান্তকে 'দায়িত্বজ্ঞানহীন' হিসেবে বর্ণনা করে বলেছেন এ সিদ্ধান্ত পুনঃবিবেচনা করা উচিত।

গত ২০১৪ সালে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে চীনের বেইজিং যাবার পথে নিখোঁজ হয়ে যায় মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ৩৭০ বিমানটি। সে বিমানটিতে ২৩৯ জন যাত্রী ছিল।

এ পর্যন্ত ২০টি টুকরো বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয়েছে যার মধ্যে সাতটি টুকরোকে নিখোঁজ বিমানের বলে মনে করা হচ্ছে।

বিবৃতিতে জানানো হয়েছে বিমানটি ঠিক কোথায় হারিয়ে যেতে পারে সে সম্পর্কে কোন তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে ভবিষ্যতে কোন এক সময়ে এ ব্যাপারে তথ্য পাবার আশা করছেন তদন্তকারীরা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ