আন্তর্জাতিক

নাইজেরিয়ায় ভুল করে শরণার্থী শিবিরে বিমান হামলা, নিহত ৫২

নাইজেরিয়ায় ভুল করে শরণার্থী শিবিরে বিমান হামলা, নিহত ৫২
নাইজেরিয়ায় ভুল করে শরণার্থী শিবিরে বিমান হামলা, নিহত ৫২

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে বিমান বাহিনীর ‘ভুলক্রমে’ বোমা হামলায় কমপক্ষে ৫২ জন শরণার্থী মারা গেছেন।

আহত হয়েছেন কমপক্ষে শতকের বেশি।

ঘটনাটি ঘটেছে নাইজেরিয়া ও ক্যামেরুনের সীমান্তবর্তী অঞ্চলে। সেখানে নাইজেরিয়ার সেনাবাহিনীর সাথে লড়াই চলছে ইসলামি জঙ্গি গোষ্ঠী বোকো হারামের।

বোকো হারামের হামলার ভয়ে পালিয়ে দেশটির বোর্নো প্রদেশের উত্তরপূর্বের শহর র্যান-এ ওই শিবিরে আশ্রয় নিয়েছিলেন বহু মানুষ।

অন্যদিকে সরকারের কাছে তথ্য ছিলো ওই এলাকায় জঙ্গিরা জড়ো হচ্ছে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমান বাহিনীকে আক্রমণের নির্দেশ দেয়া হয়েছিলো।

সেনাবাহিনীর মুখপাত্র লাকি ইরাবো বলেন বোর্নো'র কোনো এক জায়গায় বোকো হারাম জঙ্গিরা জড়ো হচ্ছে বলে সকালে তার কাছে তথ্য আসে।

তিনি বিমান বাহিনীকে সমস্যা সমাধানের নির্দেশ দেন। তারা বিমান আক্রমণ চালায় কিন্তু দুর্ভাগ্যবশত ভুল যায়গায় বিমান হামলা চালানো হয়।

হতাহতের এ ঘটনায় শোক প্রকাশ করে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি।

আন্তর্জাতিক দাতব্য সংস্থা এমএসএফ বিপুল সংখ্যক হতাহতের বিষয় নিশ্চিত করেছে।

তারা পার্শ্ববর্তী দেশে তাদের অন্যান্য দলকে প্রস্তুত রেখেছে সহায়তা বাড়ানোর জন্য।

অন্তত ছয়জন রেডক্রস কর্মী নিহতের খবর জানিয়েছে সংস্থাটির মুখপাত্র আলেক্সান্দর মাতিযেভিক।

তিনি বলেছেন, নিহত ছয়জন রেডক্রস সদস্য এবং আহত আরো ১৩ জন স্থানীয় স্বেচ্ছাসেবক র্য্ন শহরে এই সকালেই এসেছিলেন অন্তত ২৫ হাজার উদ্বাস্তুর খাবারের সংস্থান করতে।

এই খাবার অন্তত পাঁচ সপ্তাহের জন্যে তাদের প্রয়োজন মেটাত।

এ মুহূর্তে অন্যান্য ত্রাণ সংস্থার সহায়তায় জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করার চেষ্টা চলছে বলে তিনি জানিয়েছেন।

ওদিকে দেশটির সেনাবাহিনী দুঃখ প্রকাশ করে বলেছে, ভুল বশত হামলায় বেসামরিক জনগণের এতটা ক্ষতি এর আগে কখনো হয়নি।

দেশটির সরকারের মুখপাত্র জানিয়েছে সেখানকার প্রশাসন বোর্নো প্রদেশে সবধরনের সহায়তা অব্যাহত রাখবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ