আন্তর্জাতিক

উইকিলিকস মামলায় অভিযুক্ত চেলসিকে মুক্তি দিলেন ওবামা

উইকিলিকস মামলায় অভিযুক্ত চেলসিকে মুক্তি দিলেন ওবামা
উইকিলিকস মামলায় অভিযুক্ত চেলসিকে মুক্তি দিলেন ওবামা

উইকিলিকসের তথ্য ফাঁসের ঘটনায় অভিযুক্ত আলোচিত সাবেক সেনা সদস্য চেলসি ম্যানিংয়ের সাজা মওকুফ করে দিয়েছেন যুক্তরাষ্টের বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা।

এ আদেশের ফলে ২৯ বছর বয়সী চেলসি মুক্তি পেতে যাচ্ছেন আগামী ১৭ মে।

বুধবার বিবিসি অনলাইন এ তথ্য নিশ্চিত করেছে।

সম্প্রতি হোয়াইট হাউজ ম্যানিংয়ের সাজা মাওকুফের বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়।

চেলসি ম্যানিংয়ের সাজা বাতিলের জন্য গত মঙ্গলবার বারাক ওবামা তার প্রতিরক্ষা সচিবকে নির্দেশ দেন। অভিযুক্ত চেলসি ৭ লাখ ৫০ হাজার পৃষ্ঠার গুরুত্বপূর্ণ তথ্য ও বেশকিছু ভিডিও উইকিলিকসকে সরবরাহ করেন।

উইকিলিকসের ওই শ্রেণিবদ্ধ তথ্য ফাঁসের ঘটনা যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় এবং আলোচিত— যার মূল হোতা অস্ট্রেলিয়ান নাগরিক উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাস্যাঞ্জ।

গোপনীয় তথ্য ফাঁসের সঙ্গে জড়িত থাকার ঘটনায় ২০১৩ সালে চেলসি ম্যানিংকে ৩৫ বছর কারাদণ্ড দেয়া হয়েছিলো। ওবামার ক্ষমতার শেষে বেলায় এসে এমন সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়াও দেখা দিয়েছে আমেরিকানদের মধ্যে।

চেলসি ম্যানিংকে গ্রেপ্তারের সময় তিনি পুরুষ ছিলেন, তার নাম ছিলো ব্র্যান্ডলি ম্যানিং। পরে অপারেশনের মাধ্যমে হিজড়া হন এবং নাম ধারণ করেন চেলসি ম্যানিং।

গতবছর কানসাস অঙ্গরাজ্যের এক পুরুষ কারাগরে আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থও হয়েছেন তিনি। ওই বছর ম্যানিং লিঙ্গ পরিবর্তন করার দাবিতে অনশনও পালন করা শুরু করেন। পরে সেনাবাহিনী তাকে চিকিৎসার মাধ্যমে লিঙ্গ পরিবর্তনের সুযোগ দিলে অনশন ভঙ্গ করেন।

গত ২০১০ সালে উইকিলিকসের তথ্য দেন আলোচিত সাবেক সেনা সদস্য চেলসি ম্যানিং।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ