আন্তর্জাতিক

রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ চায়, ওআইসি

রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ চায়, ওআইসি
রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ চায়, ওআইসি

মিয়ানমারের রাখাইনে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ চায় ইসলামি সহযোগিতা সংগঠন-ওআইসি।

মঙ্গলবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান মিয়ানমারে নিযুক্ত ওআইসির বিশেষ দূত সাঈদ হামিদ এলবার।

তিনি বলেন, রোহিঙ্গা ইস্যু এখন আর মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয় নয়— কারণ গত ৯ অক্টোবর থেকে শুরু হওয়া এ দমন-পীড়নে কমপক্ষে ৮৬ রোহিঙ্গা প্রাণ হারিয়েছেন।

বাংলাদেশে পালিয়ে গেছে কমপক্ষে ৬৬ হাজার রোহিঙ্গা।

সংঘাত কবলিত রোহিঙ্গা সম্প্রদায়ের ব্যাপারে করণীয় ঠিক করতে মালয়েশিয়ার আহ্বানে আগামীকাল অনুষ্ঠিতব্য বৈঠকের আগে এসব কথা বলেন ওআইসি দূত।

তিনি আরো বলেন, কম্বোডিয়া ও রুয়ান্ডার মতো মিয়ানমারে আরেকটি গণহত্যার ঘটনা দেখতে চায় না বিশ্ব।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ