আন্তর্জাতিক

সিআইএর ফাঁস হওয়া নথিতে বাংলাদেশের রাজনীতি

সিআইএর ফাঁস হওয়া নথি
সিআইএর ফাঁস হওয়া নথি

মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ'র প্রকাশিত প্রায় এক কোটি ২০ লাখের বেশি পৃষ্ঠার গোপন নথিতে বাংলাদেশের স্বাধীনতা, ভারতের সঙ্গে সম্পর্ক, শীর্ষ দুই নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়া, জেনারেল এরশাদের শাসনামলসহ অন্যান্য প্রসঙ্গ রয়েছে বলে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে।

টপ সিক্রেট মার্ক করা, প্রকাশিত কয়েক হাজার পৃষ্ঠার এসব নথির একটিতে ১৯৭৫ সালে ক্ষমতার পট পরিবর্তানের পর নভেম্বরে বাংলাদেশে ভারতের সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা ছিল বলে উল্লেখ করা হয়েছে।

এছাড়া, ‘গোপনীয়’ লেখা ১৯৮৮ সালের ফেব্রুয়ারি মাসের একটি নথিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের সিনেটের তখনকার আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একজন কর্মকর্তা বাংলাদেশের সে সময়ের রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে দুই নেত্রী হাসিনা ও খালেদাকে ব্যাক-টু-ব্যাক কল দিয়েছিলেন।

দুই নেত্রীই তখন দাবি করেছিলেন, সবকিছুর আগে তৎকালীন রাষ্ট্রপতি এরশাদকে ক্ষমতা ছাড়তে হবে। এর বাইরে ঐক্যের কোন অবস্থান নেই বলেও নথিতে বলা হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ