আন্তর্জাতিক

ওবামাকেয়ার বন্ধে নির্বাহী আদেশে ট্রাম্পের সই

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

শপথ নেয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ওবামাকেয়ার আইনগতভাবে বাতিলে নির্বাহী আদেশে সই করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী প্রচারণার সময় এটি তার অন্যতম প্রতিশ্রুতি ছিল।

স্থানীয় সময় শুক্রবার দুপুরে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরই জাতির উদ্দেশে দেয়া ভাষণে ট্রাম্প সব কিছুর আগে আমেরিকার স্বার্থ অক্ষুন্ন রাখার অঙ্গীকার করেন। এদিকে, ওয়াশিংটন ডিসি, নিউইয়র্কসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে ট্রাম্প বিরোধী বিক্ষোভ-ভাঙচুর চলছে।

হোয়াইট হাউসের ওভাল অফিসে প্রেসিডেন্ট হিসেবে কাজ শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। প্রথমেই ওবামাকেয়ার বা স্বাস্থ্যবিমা বাতিলে নির্বাহী আদেশে সই করেছেন তিনি।

শুক্রবার যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর হোয়াইট হাউসে নিজের প্রথম কয়েক ঘণ্টার মধ্যেই ওই স্বাস্থ্যবিমা বাতিলের আদেশ জারি করেন। নির্বাচনী প্রচারণার সময় এটি তার অন্যতম অঙ্গীকার ছিল।

নির্বাহী আদেশে ট্রাম্প ওবামা কেয়ার বাতিলের পাশাপাশি একই সময় ভিন্ন বিমা কর্মসূচি চালুর প্রতিশ্রুতি দিয়েছেন।

এর আগে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর জাতির উদ্দেশে দেয়া ভাষণে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে সবার সামনে রাখার নীতি মেনে চলার অঙ্গীকার করেছেন। সবাইকে ঐক্যবদ্ধ করে দেশ পরিচালনারও প্রতিশ্রুতি দেন।

ইসলামি জঙ্গিদের প্রসঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইসলামী সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বকে ঐক্যবদ্ধ করবে আমেরিকা। যুক্তরাষ্ট্রে বর্ণবাদের স্থান নেই, সাদা কালো সবাই সমান বলেও জানান তিনি।

এদিকে, প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতাগ্রহণের প্রতিবাদে ওয়াশিংটন ডিসি, নিউইয়র্কসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে ট্রাম্প বিরোধী বিক্ষোভ-ভাঙচুর চলছে। এপর্যন্ত ২ শতাধিক বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ