পাকিস্তানের কুরাম এজেন্সির পারাচিনার এলাকায় একটি সবজি বাজারে বিস্ফোরণে ২০ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ৪৯ জনের বেশি মানুষ।
আহতদের এজেন্সির সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে ঈদগাহ সবজি বাজারে লোকজনের ভিড়ের মধ্যে এ বিস্ফোরণ হয়।
পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর -আইএসপিআর জানিয়েছে, রাস্তায় পুঁতে রাখা বোমার বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে। এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তিনটি আফগান প্রদেশ সংলগ্ন কুরাম উপত্যকা আদিবাসী অধ্যুষিত একটি সংবেদনশীল এলাকা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: