ভারতের অন্ধ্রপ্রদেশের বিজয়নগরমে ট্রেন লাইনচ্যুত হয়ে ৩২ যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে অর্ধশতাধিক।
এনডিটিভি সূত্র মতে, হীরাখণ্ড এক্সপ্রেস ট্রেনটি জগদলপুর থেকে ভুবনেশ্বর যাচ্ছিল। বিজয়নগরমে গিয়ে শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এর ইঞ্জিনসহ ৮টি বগি ল্যাইনচ্যুত হয়। দুর্ঘটনার কারণ এখনো যানা জানা যায়নি।
ভোর ৩টা নাগাদ ৪টি রিলিফ ভ্যান ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করে। রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: