আন্তর্জাতিক

ট্রাম্প বিরোধী বিক্ষোভে লাখো নারী

ট্রাম্প বিরোধী বিক্ষোভে লাখো নারী
ট্রাম্প বিরোধী বিক্ষোভে লাখো নারী

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার একদিন পর ডোনাল্ড ট্রাম্প বিরোধী বিক্ষোভে নেমেছে দেশটির বিভিন্ন শহরের লাখ লাখ নারী।

নির্বাচনের আগে প্রচারণা চলাকালে ট্রাম্পের করা নারীবিদ্বেষী মন্তব্যের জেরে বিক্ষোভ করছেন নারী আন্দোলন কর্মীরা। আয়োজকদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, কমপক্ষে ৫০ লাখ বিক্ষোভকারী এতে অংশ নিয়েছেন।

এদিকে, সাংবাদিকদের ওপর ব্যাপকভাবে ক্ষেপেছেন ট্রাম্প। শুক্রবার তার শপথ অনুষ্ঠানে যোগ দেওয়া লোকসংখ্যা নিয়ে সংবাদ মাধ্যমগুলো ভুল তথ্য দিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার প্রথম থেকেই একের পর এক নারী বিদ্বেষী মন্তব্য করছেন দেশটির নুতন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, প্রতিদ্বন্দ্বী হিলারিকে তিনি বলেন, একজন ন্যাস্টি উইম্যান। হিলারির চেহারায় কোন প্রেসিডেন্সিয়াল লুক নেই। সাবেক এক বিশ্ব সুন্দরীকে মিস পিগি বা শুকরছানা।

এছাড়াও সাবেক ফার্ষ্টলেডি মিশেল ওবামাকে নিয়েও আপত্তিকর মন্তব্য করেছেন ট্রাম্প।

শপথ অনুষ্ঠানের পর পরই ওয়াশিনটন, নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের কয়েকটি শহরে ট্রাম্প বিরোধী সহিংস বিক্ষোভ দেখা দেয়। আর ট্রাম্পের নারী বিদ্বেষী আচরণের জেরে এখন বিক্ষোভে নেমেছেন দেশটির লাখ লাখ নারী।

রয়টার্স জানিয়েছে, ট্রাম্পের শপথ গ্রহণের আগে দুই লাখের বেশি নারী হোয়াইট হাউস এবং দ্যা ন্যাশনাল মলের দিকে বিক্ষোভ করতে করতে অগ্রসর হন। তাদের সমর্থনে শনিবার বিক্ষোভে যোগ দেন সিডনি, লন্ডনসহ আরো কয়েকটি দেশের রাজধানীর নারীরা।

বিক্ষোভে নারী ইস্যু ছাড়াও ট্রাম্পের মেক্সিকো থেকে আসা অভিবাসী, মুসলিম নাগরিক, পরিবেশবাদী এবং প্রতিবন্ধিদের ব্যাপারে ট্রাম্পের নীতিগত অবস্থান এবং তাদের নিয়ে বিভিন্ন সময়ে করা মন্তব্যগুলো সামনে আনা হচ্ছে।

স্লোগানে বিক্ষোভকারীরা বলছেন, তারা আমেরিকার জন্য একজন প্রকৃত নেতা চান, একজন চটকদার লোককে চান না। প্রতিবাদী নারীদের অনেকেই তাদের স্বামী, বন্ধু, সন্তানকে নিয়ে বিক্ষোভে শামিল হন।

এদিকে, শপথ নেওয়ার পর প্রথম কর্মদিবসে সাংবাদিকদের ওপর প্রচন্ড রাগ ঝাড়লেন ট্রাম্প। সাংবাদিকদের তিনি পৃথিবীর অসৎ মানুষদের শ্রেনীভূক্ত বলে মন্তব্য করেছেন।

তার অভিযোগ, শুক্রবার তার শপথ অনুষ্ঠানে যত সংখ্যক লোক উপস্থিত হয়েছিলেন, সংবাদে সেটি সঠিকভাবে প্রচারিত হয়নি। সাংবাদিরা কায়দা করে ছবি তোলে—যাতে সেখানে কম মানুষের উপস্থিতি দেখা যায়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ