যুক্তরাষ্ট্রের জর্জিয়া ও মিসিসিপিতে প্রচণ্ড ঝড়ে এ পর্যন্ত প্রানহানি হয়েছে ১৮ জনের।
বিবিসি সূত্র মতে, কেবল জর্জিয়াতেই প্রাণহানি হয়েছে ১৪ জনের। অঙ্গরাজ্যটির ৭টি কাউন্টিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। মিসিসিপি কর্তৃপক্ষ জানিয়েছে শনিবার ঝড়ের বেগ ছিল ঘন্টায় ২১৮ কিলোমিটার। নিহত চারজনের সবাই পথচারী ছিলেন।
দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, জর্জিয়ার দক্ষিণাঞ্চল এবং ফ্লোরিডার উত্তরাঞ্চলে আরো ঝড় এবং টর্নেডো আঘাত হানতে পরে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: