সিরিয়ায় ভঙ্গুর যুদ্ধবিরতি আরো শক্তিশালী করার অঙ্গীকার করেছে রাশিয়া, তুরস্ক ও ইরান। মঙ্গলবার কাজাখস্তানের রাজধানী আস্তানায় সিরিয়া বিষয়ক শান্তি আলোচনায় এ বিষয়ে ঐকমত্যে পৌঁছে তারা।
গত এক সপ্তাহব্যাপী সম্মেলন শেষে আঞ্চলিক তিনশক্তি যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিতকরণ ও এর পর্যবেক্ষণ করার ঘোষণা দেয়।
তারা আরো জানায়, জাতিসংঘের উদ্যোগে আগামী মাসে সুইজারল্যান্ডের জেনেভায় যে শান্তি সম্মেলন হতে যাচ্ছে তাতে সিরিয়ার সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর অংশ নেওয়ার বিষয়ে তাদের আপত্তি নেই।
এছাড়াও আইএস এবং নুসরা ফ্রন্টের বিরুদ্ধে যৌথ অভিযানে সিরিয়া সরকার ও বিদ্রোহীরা সম্মত হয়েছে বলেও ত্রিপাক্ষিক এক বিবৃতিতে জানায় তারা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: