শরণার্থীদের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ এবং মেক্সিকোর সঙ্গে দেয়াল তৈরির ঘোষণাসহ জাতীয় নিরাপত্তা বিষয়ক পরিকল্পনায় বুধবার একটি ‘বড় দিন’ হতে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গতকাল এক টুইট বার্তায় এসব কথা জানান তিনি। আগামী কয়েক দিনের জন্য ইমিগ্রেশন এবং সীমান্ত নিরাপত্তায় কড়াকড়ি আরোপের বিষয়ে কয়েকটি নির্বাহী আদেশে আজ প্রেসিডেন্ট ট্রাম্পের সই করা কথা রয়েছে।
এর মধ্যে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার ৭টি মুসলিম দেশের নাগরিকদের ভিসা দেয়ার ওপর স্থগিতাদেশ দেয়া হতে পারে। আদেশে শরণার্থী প্রবেশেও নিষেধাজ্ঞা আরোপ হবে।
নির্বাচনী প্রচারণায় মেক্সিকোর সঙ্গে সীমান্তে ২ হাজার মাইল দেয়াল তৈরি ডোনাল্ড ট্রাম্পের অন্যতম প্রতিশ্রুতি ছিল।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: