অধিকতৃ পশ্চিম তীরে আরো আড়াই হাজারের মতো নতুন বাড়ি নির্মাণের পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েল। এক বিবৃতিতে জানানো হয়েছে, জর্ডান নদীর পশ্চিম তীরের ইহুদি বসতিতে এসব বাড়িঘর নির্মাণ করা হবে।
এ বিষয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী আভিগদর লিবারম্যান জানান, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তিনি নিজে এই প্রকল্পের অনুমোদন দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার চারদিন পরেই এ সিদ্ধান্ত নিলেন ইসরায়েল।
এ নিয়ে এক সপ্তাহের মধ্যেই দ্বিতীয়বারের মতো ইসরায়েল পূর্ব জেরুসালেম আরপশ্চিম তীরে তাদের বসতি সম্প্রসারণের ঘোষণা দিল।
এদিকে, ইসরায়েলের এ বসতি সম্প্রসারণ পরিকল্পনার নিন্দা জানিয়েছে জাতিসংঘ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: