আন্তর্জাতিক

ভারতের ৬৮তম প্রজাতন্ত্র দিবস আজ

ভারতের ৬৮তম প্রজাতন্ত্র দিবস
ভারতের ৬৮তম প্রজাতন্ত্র দিবস

ভারতের ৬৮তম প্রজাতন্ত্র দিবস আজ (বৃহস্পতিবার)— এ দিবস উদযাপনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন আরব আমিরাতের যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

এনডিটিভি সূত্র মতে, এবারই প্রথম প্রজাতন্ত্র দিবসের বর্ণাঢ্য কুচকাওয়াজে অংশ নেন সংযুক্ত আরব আমিরাতের সেনাসহ জাতীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একই সারিতে বসে জায়েদ আল নাহিয়ান প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন।

এদিকে, সন্ত্রাসী হামলার হুমকির মুখে প্রজাতন্ত্র দিবসে ভারতজুড়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। দিল্লিতে ৫০ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। ১০টি গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তার দায়িত্বে রয়েছে কমান্ডো বাহিনী।

এছাড়াও আকাশ পথে হামলা রুখতে বসানো হয়েছে বিমান ধ্বংসকারী অ্যান্টি এয়ারক্রাফট গান। চলছে ড্রোন থেকেও নজরদারী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ