প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ অনুযায়ী যুক্তরাষ্ট্রের সঙ্গে সীমানা প্রাচীর তৈরির কোনো অর্থ মেক্সিকো দেবে না বলে সাফ জানিয়েছেন দেশটির প্রেসিডন্ট এনরিক পেনা নিয়েতো।
অবৈধ অভিবাসী ঠেকাতে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে সীমানা প্রাচীর দেওয়ার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের জারি করা নির্বাহী আদেশের প্রতিক্রিয়ায় এ কথা জানান মেক্সিকান প্রেসিডেন্ট।
যুক্তরাষ্ট্রের এ পরিকল্পনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, সীমানা প্রাচীরে বিশ্বাস করে না মেক্সিকো। তবে আগামী ৩১ জানুয়ারি তার যুক্তরাষ্ট্র সফরসূচি বাতিল বা স্থগিতের বিষয়ে কিছু জানাননি এনরিক পেনা। ওই সফরে তার নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও সাক্ষাতের কথা।
এদিকে, বুধবার এক নির্বাহী আদেশে ট্রাম্প বলেছেন, দেয়াল তৈরির কাজ অবিলম্বেই শুরু হবে আর নির্মাণ খরচ হিসেবে মেক্সিকোকেই আট বিলিয়ন মার্কিন ডলার দিতে হবে। (সূত্র: বিবিসি)