আন্তর্জাতিক

যুক্তরাজ্যের ছায়ামন্ত্রিত্ব ছাড়লেন টিউলিপ

টিউলিপ রেজওয়ানা সিদ্দিকী
টিউলিপ রেজওয়ানা সিদ্দিকী

যুক্তরাজ্যের বিরোধীদল লেবার পার্টির ছায়ামন্ত্রী সভা থেকে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিকী। ব্রেক্সিটের সমর্থনে একটি বিলের পক্ষে ভোট দিতে বলার পরিপ্রেক্ষিতে পদত্যাগ করলেন টিউলিপ।

ইউরোপিয় ইউনিয়ন থেকে ব্রিটেনের সরে যাওয়া বা ব্রেক্সিট প্রক্রিয়া শুরুর জন্য পার্লামেন্টে ওই বিলটি আনা হয়। বিলটিকে সমর্থন করার জন্য এমপিদের প্রতি অনুরোধ জানিয়েছেন লেবার পার্টির নেতা জেরেমি করবিন।

তবে বিলের পক্ষে সমর্থন দিতে পারছেন না জানিয়ে, ছায়ামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন টিউলিপ। জেরেমি করবিনের কাছে লেখা পদত্যাগ পত্রে তিনি উল্লেখ করেন, ইইউ ত্যাগের বিষয়টি তার নির্বাচনী এলাকায় বিশাল অনিশ্চয়তা তৈরী করেছে।

এছাড়াও তার এলাকার মানুষ বিশ্বাস করে যে, ইইউ ছেড়ে আসার বিষয়টি সম্ভাব্য সুবিধার চেয়ে অসুবিধাই বেশি তৈরি করবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ