আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের সিনিয়র কর্মকর্তাদের আকস্মিক পদত্যাগ

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তা একযোগে পদত্যাগ করেছেন। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, এসব কর্মকর্তা ট্রাম্প শাসনামলে কাজ করতে চাইছেন না।

এদিকে, যুক্তরাষ্ট্র- মেক্সিকো সীমান্তে দেয়াল তোলার খরচ জোগাতে মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের ওপর ২০% করারোপের পরিকল্পনা করছেন ট্রাম্প।

এর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের পরিকল্পনার নিন্দা জানিয়ে মেক্সিকো বলেছে, এতে যুক্তরাষ্ট্রে মেক্সিকান পণ্য আরো ব্যয়বহুল হয়ে পড়বে এবং দেওয়াল তৈরির খরচের বোঝা তাদের ঘাড়েই চাপবে।

যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে রেক্স টিলারসনকে মনোনীত করায় প্রশাসনের অনেকের মধ্যেই এখন আশঙ্কা দেখা দিয়েছে। টিলারসন একজন তেল ব্যবসায়ী। রাজনীতি, সরকারি দায়িত্ব বা কূটনীতিক বিষয়ে তার কোন অভিজ্ঞতা নেই বলে মনে করছেন প্রশাসন সংশ্লিষ্টরা।

এ পরিস্থিতির মধ্যেই স্টেট ডিপার্টমেন্টে নয় বছর ধরে দায়িত্ব পালনরত আন্ডার সেক্রেটারি প্যাট্রিক কেনেডিকে সরিয়ে ওই পদে নতুন একজনকে নিয়োগের চিন্তাভাবনা করছে ট্রাম্প মনোনীত টিম।

বুধবার বিকেলে আকস্মিকভাবে একযোগে পদত্যাগ করেন কেনেডিসহ আরো দুজন অ্যাসিস্টেন্ট সেক্রেটারি ও একজন রাষ্ট্রদূত। এ চার জনই ডেমোক্রেট আর রিপাবলিকান শাসনামলসহ স্টেট ডিপার্টমেন্টে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।

এদিকে, ট্রাম্প যুক্তরাষ্ট্র- মেক্সিকো সীমান্তে দেয়াল তোলার ঘোষণা দেওয়ার পর ক্ষুব্ধ মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো তার যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছেন। এ সফরে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করার কথা ছিল তার।

মেক্সিকোর প্রেসিডেন্টের ওয়াশিংটন সফর বাতিলের ঘোষণার পরপরই হোয়াইট হাউস জানিয়েছে, সীমান্তে দেয়াল নির্মাণের খরচ জোগাতে মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের ওপর ২০% করারোপের পরিকল্পনা করা হচ্ছে। এতে মেক্সিকো-যুক্তরাষ্ট্র সঙ্কট আরও ঘনীভূত হওয়ার আভাস পাওয়া যাচ্ছে।

ট্রাম্প বুধবার যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দুই হাজার কিলোমিটার দীর্ঘ সীমান্ত প্রাচীর নির্মাণের নির্বাহী আদেশে সই করেন। আর এর খরচ হিসেবে মেক্সিকোকে আট বিলিয়ন মার্কিন ডলার দিতে বলেছেন। তবে এ খরচ মেক্সিকো দেবে না বলে সাফ জানিয়ে দেন দেশটির প্রেসিডেন্ট এনরিক পেনা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ