আন্তর্জাতিক

অভিবাসীদের নিয়ে ট্রাম্পের আদেশ সাময়িকভাবে স্থগিত

 নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে বিক্ষুব্ধ বহু মানুষ জড়ো হয়ে আটক মুসলিম শরণার্থীদের ছেড়ে দেয়ার দাবি জানান
নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে বিক্ষুব্ধ বহু মানুষ জড়ো হয়ে আটক মুসলিম শরণার্থীদের ছেড়ে দেয়ার দাবি জানান

সিরিয়া, ইরাক, ইরানসহ সাতটি মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে নির্বাহী আদেশ জারি করেছেন তা সাময়িকভাবে স্থগিতাদেশ দিয়েছে দেশটির আদালত।

বৈধ ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পরও মুসলিমপ্রধান কয়েকটি দেশের নাগরিকদের বিমানবন্দর থেকে ফেরত পাঠানোর প্রক্রিয়াও শুরু করে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে শনিবার একটি মামলা করে আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন বা এসিএলইউ।

ওই আবেদনের পরিপ্রেক্ষিতে নিউইয়র্কের স্থানীয় এক আদালতের বিচারক স্থানীয় সময় শনিবার রাতে এ স্থগিতাদেশটি দেন। আবেদনটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ট্রাম্পের অভিবাসী সংক্রান্ত নির্বাহী আদেশ বাস্তবায়ন আপাতত স্থগিত থাকবে।

যুক্তরাষ্ট্রের জেলা জজ আদালতের বিচারক অ্যান ডানলি এ আদেশটি দেন।

ফলে যারা বৈধ ভিসা নিয়ে আসছে, যাদের কাছে কর্তৃপক্ষ অনুমোদিত শরণার্থীর আবেদনপত্র আছে বা যেসব অভিবাসী বৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে চাইছে তাদের প্রবেশে আর বাধা দেয়া যাবে না।

এসিএলইউ বলছে, আদালতের এই আদেশের ফলে নিউইয়র্কের বিমানবন্দরে আটক ব্যক্তিরা মুক্তি পাবেন।

সাতটি মুসলিমপ্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে ট্রাম্পের নির্বাহী আদেশের পর থেকে বিভিন্ন বিমানবন্দর বা ট্রানজিটের সময় অন্তত একশো থেকে দুইশোর মতো নাগরিককে আটক করা হয়েছে বলে ধারণা করছে আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন বা এসিএলইউ।

দেশটির অভিবাসী অধিকার প্রকল্পের আইনবিষয়ক উপপরিচালক লি গের্লান্ট আদালতে অভিবাসীদের পক্ষে যুক্তি-তর্ক উপস্থাপন করেন। এ সময় আদালতের বাইরে অনেকে তাকে সমর্থন জানান।

গেলার্ন্ট পরে উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, যুক্তরাষ্ট্রে এসে কেউ যেন আটকে না পড়ে আদালত সে ব্যবস্থা নেবেন। আদালত সরকারকে আটকে পড়াদের নামের তালিকা দিতে নির্দেশ দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে শরণার্থীদের আটকের ঘটনায় শত শত মানুষ বিক্ষোভ শুরু করেন আর এরমধ্যেই ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে স্থানীয় আদালতের এই স্থগিতাদেশ এলো।

আগামী ফেব্রুয়ারি মাসের শেষে এ মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে।

এদিকে, আদালতের স্থগিতাদেশ আসার পর আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন বা এসিএলইউ টুইট বার্তায় লিখেছে প্রথম সপ্তাহেই ডোনাল্ড ট্রাম্প আদালতের কাছে হারলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ