আন্তর্জাতিক

ফোনে কথা হলো ট্রাম্প ও পুতিনের মধ্যে

ফোনে কথা হলো ট্রাম্প ও পুতিনের মধ্যে
ফোনে কথা হলো ট্রাম্প ও পুতিনের মধ্যে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে শনিবার তাদের মধ্যে এ ফোনালাপ হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিক বিশ্বনেতার সঙ্গে ফোনে কথা বলেছেন। তাদের মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও আছেন।

গত ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প দায়িত্ব নেয়ার পর এ প্রথম রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তার আনুষ্ঠানিক ফোনালাপ হলো।

ট্রাম্প-পুতিন ফোনালাপের পর এ বিষয়ে পৃথক বিবৃতি দিয়েছে ক্রেমলিন ও হোয়াইট হাউস।

বিবৃতিতে ক্রেমলিন বলেন, ফোনে দুই নেতার আলোচনায় সন্ত্রাসবাদ দমনের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে। বৈশ্বিক সন্ত্রাসবাদ মোকাবিলায় রাশিয়া ও যুক্তরাষ্ট্র একমত হয়েছে। এর মধ্যে সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ও অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীকে দমনের বিষয়টিও রয়েছে।

ক্রেমলিন জানিয়েছে, দুই নেতার মধ্যে ইতিবাচক ও গঠনমূলক আলোচনা হয়েছে—সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে। তারা মধ্যপ্রাচ্য ও আরব-ইসরায়েলের মধ্যকার সংঘাত নিয়ে আলোচনা করেছেন। আলোচনায় উত্তর ও দক্ষিণ কোরিয়ার প্রসঙ্গ এসেছে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে তারা কথা বলেছেন। আলোচনায় ইউক্রেন প্রসঙ্গও ছিল।

হোয়াইট হাউস জানিয়েছে, দুই দেশের মধ্যে সম্পর্কোন্নয়নের লক্ষ্যে ট্রাম্প ও পুতিনের মধ্যকার ফোনালাপটি ছিল একটি ‘তাৎপর্যপূর্ণ সূচনা’।

এক সংক্ষিপ্ত বিবৃতিতে হোয়াইট হাউস বলেছে, এই ফোনালাপের পর উভয় পক্ষ (যুক্তরাষ্ট্র ও রাশিয়া) সন্ত্রাসবাদ মোকাবিলা এবং স্বার্থ-সংশ্লিষ্ট অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে পারবে বলে দুই দেশের প্রেসিডেন্টই আশাবাদী।

হোয়াইট হাউস জানায়, পরবর্তী কোনো এক সময়ে মুখোমুখি বৈঠকে বসার ব্যাপারে ট্রাম্প ও পুতিন একমত হয়েছেন। তারা নিয়মিত ব্যক্তিগতভাবে যোগাযোগ রাখার বিষয়ও সম্মত হয়েছেন।

ট্রাম্প গতকাল জাপান, জার্মানি, ফ্রান্স ও অস্ট্রেলিয়ার নেতাদের সঙ্গেও ফোনে কথা বলেছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ