আন্তর্জাতিক

কানাডার কুইবেক মসজিদে বন্দুকধারীর গুলি, নিহত ৬

কানাডার কুইবেক মসজিদে বন্দুকধারীর গুলি, নিহত ৫
কানাডার কুইবেক মসজিদে বন্দুকধারীর গুলি, নিহত ৫

কানাডার কুইবেক সিটির একটি মসজিদে বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন।

পুলিশ বলছে, রোববার রাতে কুইবেক ইসলামিক সেন্টারের ওই মসজিদের ভেতরে বন্দুকধারীরা হামলা চালায়। ওই সেন্টারের ফেইসবুক পাতায় ঘটনাস্থল ও পুলিশের ছবি পোস্ট করে বলা হয় গুলির ঘটনায় কজনের মৃত্যু হয়েছে।

পুলিশ বলছে, এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে তবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

মসজিদের সভাপতি মোহাম্মদ ইয়ানগুই বলেন, ‘এখানে কেন এমন হামলা হলো? এটা বর্বরতা।’

এর আগে একজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে জানান, কিউবেক সিটি ইসলামিক কালচারাল সেন্টারের ভেতরে অন্তত তিনজন বন্দুকধারী প্রবেশ করেছিল। গুলিতে কত লোক আহত হয়েছেন, তা এখন পর্যন্ত জানা যায়নি।

গুলির ঘটনার পর মসজিদ এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করে পুলিশ। সোশ্যাল মিডিয়াতেও ঘটনা পরবর্তী ভিডিও পোস্ট করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে অনেক জরুরি যান ইসলামিক সেন্টারের সামনে অবস্থান করছে।

গত বছর জুন মাসে ইসলামিক সেন্টারের এ মসজিটিতে একটি উপহার বক্স আসে যেখানে শুকরের মাথা ভরা ছিল এবং একটি ছোট নোট ছিল যেখানে লেখা ‘খাবার উপভোগ করো’ অথচ মুসলিমরা শোকরের মাংস খায় না।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ