রোহিঙ্গাদের বিষয়টি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে না দেখে মানবাধিকার দৃষ্টিকোণ থেকে দেখার আহ্বান জানান ঢাকায় সফররত আনান কমিশনের প্রতিনিধি দলের প্রধান ঘাশান সালামে।
মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রোহিঙ্গা ইস্যুতে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মিয়ানমারের রাখাইন রাজ্যে আইন-শৃঙ্লখা- নিরাপত্তা- নাগরিকদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করার তাগিদ দিয়েছেন ঘাশান সালামে।
মিয়ানমার এরইমধ্যে সমস্যা চিহ্নিত করতে পেরেছে উল্লেখ করে তিনি আরো বলেন, এর পথ ধরেই আনান কমিশন গঠিত হয়েছে।
রোহিঙ্গা সমস্যা সমাধানের পথে এটি বড় অগ্রগতি বলেও উল্লেখ করেন ঢাকায় সফররত আনান কমিশনের প্রতিনিধি দলের প্রধান।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: