যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলার অভিযোগে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর আভদিভকায় রুশ সমর্থিত বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর তুমুল লড়াই চলছে।
গত কয়েক দিনের লড়াই-সংঘর্ষে বেসামরিক নাগরিক ও উভয়পক্ষের সেনাসহ ১৩ জন নিহত হয়েছেন।
আভদিভকায় গত তিন দিন ধরে সংঘর্ষ ধাপে ধাপে বাড়ছে। যুদ্ধে বহু ভবন-স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিদ্যুতের অভাবে প্রায় জমে যাওয়ার মতো অবস্থা হয়েছে শহরের বাসিন্দাদের। অবরুদ্ধ শহরটির হাজার হাজার বাসিন্দা বিদ্যুত ও পানির অভাবে অন্যত্র চলে যাচ্ছেন। এর ফলে দোনেৎস্কের এ বাণিজ্যিক শহরটিতে জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: