ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে আরো তিন হাজার নতুন বসতি নির্মাণের ঘোষণা দিয়েছে ইসরায়েল।
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর, দুই সপ্তাহের কম সময়ের মধ্যে এ নিয়ে চতুর্থ বারের মতো পশ্চিম তীরে বসতি নির্মাণের ঘোষণা দিল ইসরায়েল সরকার। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
এর আগে গত ২০ জানুয়ারি ট্রাম্পের ক্ষমতা গ্রহণের দিন, পূর্ব জেরুসালেমের তিনটি এলাকায় সাড়ে পাঁচশো এবং পশ্চিম তীরে আড়াই হাজারের বেশি বসতি নির্মানের অনুমোদন দেয় ইসরায়েল।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: