ব্রেক্সিট নিয়ে আলোচনার শুরুর জন্য পার্লামেন্টের অনুমোদন পেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিসা মে।
পার্লামেন্টে ব্রেক্সিট বিলের পক্ষে ভোট পড়েছে ৪৯৮ আর বিপক্ষে ১১৪ ভোট।
ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিসা মে আগামী ৩১ মার্চের মধ্যে ব্রেক্সিট নিয়ে আলোচনা শুরু করবেন বলে ঠিক করেছেন।
গত বছরের জুনে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার প্রশ্নে যুক্তরাজ্যে গণভোট হয়। ওই ভোটে ৫১ শতাংশের বেশি ব্রিটিশ ব্রেক্সিটের পক্ষে রায় দেয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: