আন্তর্জাতিক

ট্রাম্পের নির্বাহী আদেশের প্রতিবাদে নিউইয়র্কে ইয়েমেনি অভিবাসীদের ধর্মঘট

ট্রাম্পের নির্বাহী আদেশের প্রতিবাদে নিউইয়র্কে ইয়েমেনি অভিবাসীদের ধর্মঘট
ট্রাম্পের নির্বাহী আদেশের প্রতিবাদে নিউইয়র্কে ইয়েমেনি অভিবাসীদের ধর্মঘট

শরণার্থীদের ঠেকাতে গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের প্রতিবাদে নিউইয়র্কে ধর্মঘট করেছেন ইয়েমেনি অভিবাসীরা।

বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ২টা থেকে ছয় ঘণ্টা শহরের হাজারো ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে তারা ট্রাম্পের আদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

গত ২৭ জানুয়ারি ট্রাম্পের ওই আদেশে যে সাতটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর তিন মাসের নিষেধাজ্ঞা দেয়া হয় ইয়েমেন তারমধ্যে একটি।

ধর্মঘট চলাকালে ইয়েমেনি অভিবাসীদের প্রতিটি দোকানের সামনে ট্রাম্পবিরোধী পোস্টার, প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়েএ দাঁড়িয়ে ট্রাম্প বিরোধী স্লোগান দিতে দেখা যায়। পরে ব্রুকলিন বরো হলের সামনে বিক্ষোভ করেন তারা।

যুক্তরাষ্ট্র ও ইয়েমেনের পতাকা হাতে বিক্ষোভকারীরা এ সময় ‘নো ব্যান নো ওয়াল, ইউএস ফর অ্যল’, ‘লেট দেম ইন’- ইত্যাীদি স্লোগান দেন।

নিউইয়র্কের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ১৯৯৮ ও ২০০৭ সালে ইয়োলো ট্যাক্সি চালকদের ধর্মঘটের পর গত তিন দশকে নিউইয়র্কে তৃতীয় ধর্মঘট এটি। এ ধর্মঘটে অন্য দেশের অভিবাসী এবং স্থানীয়রাও ব্যাপক সমর্থন দেন।

যুক্তরাষ্ট্র থেকে সন্ত্রাস দূরে রাখার কথা বলে মুসলিম অধ্যুষিত ইরাক, ইরান, সিরিয়া, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন থেকে আসা যে কারও যুক্তরাষ্ট্রে প্রবেশে ৯০ দিনের নিষেধাজ্ঞা আরোপ করেছেন ট্রাম্প।

তার ওই নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের শরণার্থী কর্মসূচি ১২০ দিনের জন্য স্থগিত করা হয়েছে। সিরিয়ার শরণার্থীদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা চলবে ‘পরবর্তী আদেশ না দেয়া’ পর্যন্ত।

যুক্তরাষ্ট্রের দ্বৈত-নাগরিক ও গ্রিন কার্ডধারীরাও (স্থায়ীভাবে বসবাসের অনুমতিপ্রাপ্ত) ট্রাম্পের নির্বাহী আদেশের আওতায় পড়েছেন।

ওই আদেশের পর দেশে-বিদেশে তীব্র সমালোচনা চলছে— ফ্রান্স, কানাডা ও অস্ট্রেলিয়ার মত মিত্র দেশগুলোও যুক্তরাষ্ট্রের এ অবস্থানের বিরোধিতা করেছে।

যুক্তরাজ্যে ট্রাম্পের সফর ঠেকাতে দশ লাখের বেশি মানুষ একটি পিটিশনে সই করেছেন। জাতিসংঘ বিশেষজ্ঞরা ট্রাম্পের এ ভ্রমণ নিষেধাজ্ঞাকে ‘বেআইনি’ অ্যাখ্যা দিয়েছেন।

আদেশের পরদিনই নিউইয়র্কের এক ফেডারেল বিচারক অভিবাসী বিষয়ে ট্রাম্পের নির্বাহী আদেশের একটি অংশের বিষয়ে স্থগিতাদেশ দেন। আদালতের আদেশে বলা হয়, বৈধ ভিসায় যুক্তরাষ্ট্রের পৌঁছানো কাউকে ওই নির্বাহী আদেশের মাধ্যেমে বিমানবন্দরে আটক বা ফেরত পাঠানো যাবে না।

এক যৌথ বিবৃতিতে ১৬ জন ডেমোক্রেট অ্যাটর্নি ট্রাম্পের নির্বাহী আদেশকে ‘অসাংবিধানিক, অ-আমেরিকান ও বেআইনি’ আখ্যােয়িত করে এর বিরুদ্ধে আইনি লড়াই শুরুর ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবারও ভার্জিনিয়া অঙ্গরাজ্যে ট্রাম্পের আদেশের বিরুদ্ধে মামলা হয়েছে— এ নিয়ে পাঁচটি রাজ্যে এ ধরনের মামলা করা হয়েছে তার বিরুদ্ধে।

ট্রাম্পের নির্বাহী আদেশে প্রতিবাদে প্রায় প্রতিদিনই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ চলছে। বৃহস্পতিবার টেক্সাসের হিউস্টন সিটিতে বিক্ষোভে অংশ নেন বিপুল সংখ্যঙক মেক্সিকান ও স্প্যাকনিশ অভিবাসী। নির্বাহী আদেশের পর অনিবন্ধিত অভিবাসীদের ঢালাও গ্রেপ্তার ও বহিষ্কারের নিন্দা জানান তারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ