মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়ের ওপর গত চার মাসে সেনাবাহিনীর দমন অভিযানে শত শত মানুষ নিহত হওয়ার আশঙ্কা করছে জাতিসংঘ।
শুক্রবার জাতিসংঘের এক প্রতিবেদনে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর ভয়াবহ নীপিড়নের বিস্তারিত প্রকাশ করা হয়।
ওই প্রতিবেদনে এতে বলা হয়, গত অক্টোবরে রাখাইন প্রদেশের পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনার পর সেখানে রোহিঙ্গাদের গণহত্যা, গণধর্ষণ এবং তাদের বাড়িঘরে আগুন দেয় সেনাবাহিনী। সেনা অভিযান থেকে বাঁচতে কমপক্ষে ৬৬ হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় বলেও বিশ্বস্থাটির প্রতিবেদনে বলা হয়।
মিয়ানমারের উত্তরাঞ্চল রাখাইন রাজ্যে গত অক্টোবরে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনার পর থেকে দেশটির সেনাবাহিনী সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের ওপর গণহত্যা, গণধর্ষণ এবং তাদের ঘরবাড়িতে আগুন দেয়। তাদের এ অভিযান মানবতার বিরুদ্ধে অপরাধ এবং সম্ভবত জাতিগত শুদ্ধিঅভিযান বলে জানিয়েছে জাতিসংঘ।
শুক্রবার জাতিসংঘের মানবাধিকার রক্ষা অফিস এক প্রতিবেদনে জানায়, রোহিঙ্গা সম্প্রদায়ের ওপর গত ৪ মাসে সেনাবাহিনীর দমন অভিযানে শত শত নিহত হওয়ার আশঙ্কা করছে তারা। ২০৪ জন রোহিঙ্গা শরণার্থী যারা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন তাদের সাক্ষাতকারের ভিত্তিতে ওই প্রতিবেদন তৈরি করা হয়েছে।
সেনাবাহিনীর দমনপীড়ন থেকে বাঁচতে কমপক্ষে ৬৬ হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: