আন্তর্জাতিক

ট্রাম্পের নিষেধাজ্ঞা আটকে দিলেন বিচারক

ট্রাম্পের নিষেধাজ্ঞা আটকে দিলেন বিচারক
ট্রাম্পের নিষেধাজ্ঞা আটকে দিলেন বিচারক

সাতটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে যে নিষেধাজ্ঞা জারি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা সাময়িকভাবে স্থগিত করেছে দেশটির একজন কেন্দ্রীয় বিচারক।

সিয়াটলের ফেডারেল বিচারক জেমস রবার্ট এ আদেশ জারি করেন।

প্রেসিডেন্টের নির্বাহী আদেশকে কোনো রাজ্যের বিচারক চ্যালেঞ্জ করতে পারেন না বলে সরকারি আইনজীবী যে দাবি করেছেন, তাও তিনি নাকচ করে দিয়েছেন।

গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্পের জারি করা ওই আদেশে দেশটিতে ব্যাপক বিক্ষোভ তৈরি হয়।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এ পর্যন্ত ষাট হাজার ভিসা বাতিল করা হয়েছে।

যে সাতটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের নিষেধাজ্ঞা জারি করা হয় তার মধ্যে রয়েছে, সিরিয়া, ইরাক, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান আর ইয়েমেন।

ট্রাম্পের ওই আদেশের বিরুদ্ধে ওয়াশিংটন রাজ্য প্রথমে মামলা করে পরে মিনেসোটা রাজ্য তাদের সাথে যোগ দেয়।

ওয়াশিংটনের রাজ্য অ্যাটর্নি জেনারেল বব ফার্গুসন বলেন, ওই আদেশটি অবৈধ ও অসাংবিধানিক কারণ মানুষের ধর্মকে কেন্দ্র করে এটি বিভেদ তৈরি করছে।

বিবিসির সংবাদদাতা বলছেন, আদালতের এই আদেশ ট্রাম্প প্রশাসনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ