আন্তর্জাতিক

যৌন নিপীড়নের দায়ে সৌদি কূটনীতিককে বেত্রদণ্ড

যৌন নিপীড়নের দায়ে সৌদি কূটনীতিককে বেত্রদণ্ড
যৌন নিপীড়নের দায়ে সৌদি কূটনীতিককে বেত্রদণ্ড

এক হোটেল কর্মীকে যৌন নিপীড়নের দায়ে সৌদিআরবের এক কূটনীতিককে বেত্রাঘাত ও ২৬ মাসের বেশি কারাদণ্ড দিয়েছে সিঙ্গাপুরের একটি আদালত।

দণ্ড পাওয়া ওই কূটনীতিকের নাম বান্দের ইয়াহিয়া আলজাহরানি। ৩৯ বছর বয়সী আলজাহরানি বেইজিং দূতাবাসে নিযুক্ত আছেন।

গতবছর ছুটি কাটানোর সময় তিনি সিঙ্গাপুর সিটিতে শিক্ষানবীশ হোটেলকর্মীকে যৌন নির্যাতন করেন বলে সিঙ্গাপুরভিত্তিক 'দ্যা স্ট্রেইটস টাইমস' জানায়।

সিঙ্গাপুরে পুরুষ অপরাধীদের বেত্রাঘাত করা আইনসম্মত। যৌন নিপীড়ন, ধ্বংসযজ্ঞ, দাঙ্গা বা ভিসা ছাড়াই ৯০ দিনের বেশি বিদেশিদের অবস্থানের মতো অপরাধের ক্ষেত্রে এ ধরনের সাজা দেওয়া হয়।

সৌদি আরবেও সাজা হিসেবে বেত্রাঘাত আইনসম্মত। সৌদি এই কূটনীতিককে চারটি বেত্রাঘাত করতে বলা হয়েছে। তবে তিনি রায়ের বিরুদ্ধে আপিল করবেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ