আন্তর্জাতিক

পাকিস্তানে তুষারধসে শিশুসহ ১৪ জনের প্রাণহানি

 পাকিস্তানে তুষারধসে শিশুসহ ১৪ জনের প্রাণহানি
পাকিস্তানে তুষারধসে শিশুসহ ১৪ জনের প্রাণহানি

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের চিত্রল জেলায় তুষারধসে ছয় শিশুসহ ১৪ জনের প্রাণহানি হয়েছে।

রোববার চিত্রলের শেরশাল এলাকায় ভারি তুষারপাত ও তুষার ধসে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির ডন পত্রিকা।

জেলা স্কাউট কামান্ড্যান্ট কর্নেল নিজামুদ্দিন শাহ জানিয়েছেন, তুষারধসে ২৫টি বাড়ি চাপা পড়েছে এবং পাঁচটি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। পরে ধ্বংসস্তূপ থেকে ১৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহতদের মধ্যে ছয়জন শিশু, ছয়জন নারী এবং বাকি দুজন পুরুষ। তবে তুষারধসে কতজন চাপা পড়েছেন তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। চিত্রলে গত দুদিন ধরে ব্যাপক তুষারপাত চলছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ