আন্তর্জাতিক

আবারো পুতিনের সাফাই গাইলেন ট্রাম্প

আবারো পুতিনের সাফাই গাইলেন ট্রাম্প
আবারো পুতিনের সাফাই গাইলেন ট্রাম্প

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষে আবারো সাফাই গেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রাশিয়া হত্যাযজ্ঞ চালাচ্ছে এবং পুতিন একজন খুনি আপনি তাঁকে শ্রদ্ধা করেন কিনা ফক্স নিউজের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প পাল্টা প্রশ্ন করেন যুক্তরাষ্ট্র নির্দোষ?

মার্কিন প্রেসিডেন্টের ফ্লোরিডার বাসভবনে ফক্স নিউজের নেয়া এই সাক্ষাৎকারে ট্রাম্প জানান তিনি পুতিনকে শ্রদ্ধা করেন। তবে তার সাথে বনবে কিনা জানেন না।

ট্রাম্প জানান, তিনি পুতিনের সঙ্গে মানিয়ে চলতে চাইবেন। না চলার চেয়ে রাশিয়ার সঙ্গে মানিয়ে চলা ভালো। আর ইসলামি জঙ্গিগোষ্ঠী-আইএস ও বিশ্বব্যাপী জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে তিনি রাশিয়াকে পাশে চান।

নির্বাচনী প্রচারণার সময় থেকেই ট্রাম্প পুতিনের প্রশংসা করে আসছেন। নির্বাচিত হওয়ার পরও তিনি পুতিন সরকারের সঙ্গে সুসম্পর্ক গড়তে আগ্রহ দেখাচ্ছেন বারবার।

এদিকে, প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপক জাল ভোট পড়ার ব্যাপারে আবারো অভিযোগ করেছেন ট্রাম্প।

তিনি বলেন, অবৈধ অভিবাসীদের ভোট না পড়লে পপুলার ভোটেও জয়ী হতেন তিনি।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে জাল ভোট তদন্তে একটি কমিশন গঠন করবেন ট্রাম্প। কমিশনে নেতৃত্ব দেবেন তার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ