চীনের একটি ফুট ম্যাসাজ পার্লারে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৮ জনের প্রাণহানি ও ১৮ জন আহত হয়েছেন।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, স্থানীয় সময় রোববার বিকেল ৫টা ২৬ মিনিটে পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশে এ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে, প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
সিনহুয়া জানায়, আগুনে পুড়ে ঘটনাস্থলেই আট জনের প্রাণহানির ঘটনা ঘটেছে বাকি ১০ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
তবে, অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: