মিয়ানমারের রাখাইন রাজ্যে গত বছর সরকারি বাহিনী অভিযান চলিয়ে সংখ্যালঘু রোহিঙ্গা নারীদের ধর্ষণ ও তাদের ওপর যৌন নির্যাতন চালিয়েছে। নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস ওয়াচ’-এক প্রতিবেদনে একথা জানিয়েছে।
এইচআরডব্লিউ জানায়, গত বছর ৯ অক্টোবর থেকে মধ্য ডিসেম্বর পর্যন্ত রাখাইনের মংডু জেলায় কমপক্ষে ৯টি গ্রামে মিয়ানমারের সেনাবাহিনী ও বর্ডার গার্ড পুলিশের সদস্যরা ধর্ষণ, গণধর্ষণসহ বেপরোয়া দেহতল্লাশি ও যৌন নির্যাতনে অংশ নেয়।
এইচআরডব্লিউ আরো জানিয়েছে, রাখাইনে নৃতত্ত্ব ও ধর্মের ভিত্তিতে রোহিঙ্গাদের ওপর পদ্ধতিগত হামলা হয়েছে বলে প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের বিবরণে উঠে এসেছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: