সাতটি মুসলিম দেশের নাগরিকদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রবেশে প্রেসিডেন্ট ট্রাম্পের নিষেধাজ্ঞা পুনর্বহাল হলে আবারো বিশৃঙ্খলা শুরু হবে বলে আদালতে যুক্তি দেখিয়েছেন দুটি মার্কিন রাজ্যের আইনজীবীরা।
সান ফ্রান্সিসকোর ফেডারেল আপিল আদালতে ওয়াশিংটন এবং মিনেসোটার আইনজীবীরা ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার ওপর সাময়িক স্থগিতাদেশ বহাল রাখার আহ্বান জানিয়েছেন।
এর আগে শুক্রবার সিয়াটলের ফেডারেল জজ ট্রাম্পের নিষেধাজ্ঞাকে অসাংবিধানিক উল্লেখ করে তা স্থগিত করে দেয়।
প্রেসিডেন্টের নির্বাহী আদেশের ক্ষমতা নিয়ে রাষ্ট্রের চ্যালেঞ্জ করার অধিকার নেই— উল্লেখ করে শনিবার ট্রাম্প প্রশাসন আদালতের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করে। আদালত এ আবেদন খারিজ করে দিয়ে জানিয়েছে, চূড়ান্ত শুনানি শেষ না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞার ওপর স্থগিতাদেশ বহাল থাকবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: