সিরিয়ায় একটি কারাগারে গোপনে প্রায় ১৩ হাজার বন্দিকে ফাঁসিতে ঝোলানো হয়েছে বলে অভিযোগ তুলেছে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
অ্যামনেস্টি জানিয়েছে ফাঁসিতে ঝোলানো বন্দীদের বেশিরভাগই বেসামরিক বিরোধী-সমর্থক। জানা গেছে সিরিয়ার দামেস্কে অবস্থিত কারাগারটিতে ২০১১ সালের সেপ্টেম্বর থেকে ২০১৫ সালের ডিসেম্বরের মধ্যে প্রতি সপ্তাহে গণহারে তাদের ফাঁসিতে ঝোলানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিচারের জন্য বন্দীদের প্রথমে একটি সামরিক আদালতে নেওয়া হতো। সেখানে এক থেকে তিন মিনিটের মধ্যে বিচারকাজ শেষ হতো। মৃত্যুদণ্ডের আদেশগুলো সিরিয়া সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে অনুমোদন দেয়া হয়।
মানবাধিকার সংগঠনটি জানিয়েছে, তারা তাদের প্রতিবেদনের জন্য ৮৪ জনের সাক্ষাৎকার নিয়েছেন। যাদের মধ্যে সাবেক কারারক্ষী, বন্দী ও কারা কর্মকর্তা রয়েছেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: