আন্তর্জাতিক

ব্রিটেনে ৩০টি গীর্জার স্কুলে পড়ুয়া অধিকাংশই মুসলিম

ওল্ডহ্যামের এ চার্চ স্কুলটিতে সব ছাত্রছাত্রীই মুসলিম
ওল্ডহ্যামের এ চার্চ স্কুলটিতে সব ছাত্রছাত্রীই মুসলিম

ব্রিটেনে এক জরিপে দেখা যাচ্ছে দেশটির কমপক্ষে ৩০টি গীর্জা পরিচালিত স্কুলে মুসলিম ছাত্রছাত্রীর সংখ্যা খ্রিস্টান ছাত্রছাত্রীদের ছাড়িয়ে গেছে।

এর মধ্যে একটি স্কুল যা চার্চ অব ইংল্যান্ডের পরিচালিত - তাতে একজনও খ্রিস্টান নেই সবাই মুসলিম ছাত্রছাত্রী।

ব্রিটেনের দৈনিক ডেইলি মেইলের এক রিপোর্টে বলা হয়েছে, সেন্ট টমাস নামের এই স্কুলটি ওল্ডহ্যাম শহরের ওয়েরনেথ-এ অবস্থিত। অবশ্য একজন গভর্নর বলছেন এ হিসেব সম্ভবত বেশ কিছুদিনের পুরোনো।

এ স্কুলের ওয়েবসাইট জানা গেছে, পরিবর্তিত বাস্তবতার কারণে এই স্কুলটি এখন খ্রিস্টান এবং মুসলিম উভয় ধর্মের উৎসবগুলোই পালন করা হয়।

এতে বলা হয়, আমরা প্রতিদিনই প্রার্থনা দিয়ে স্কুল শুরু করি যাতে আমাদের জীবনে ঈশ্বরের অবস্থানকে স্বীকৃতি দেয়া হচ্ছে। সব ছেলেমেয়েই ধর্মশিক্ষার একটি কোর্স অনুসরণ করে।

বোল্টন শহরে বিশপ ব্রিজম্যান নামে একটি চার্চ স্কুল আছে যার ছাত্রছাত্রীদের ৯০ শতাংশই মুসলিম। আর পশ্চিম ইয়র্কশায়ারের স্টেইনক্লিফ নামের আরেকটি চার্চ স্কুলে ৯৮ শতাংশই মুসলিম।

বিশেষজ্ঞরা বলছেন, এসব চার্চ স্কুলগুলোকে এখন ধর্মনিরপেক্ষ বা সেকুলার প্রতিষ্ঠানে পরিণত করা উচিত কারণ ছাত্রছাত্রীরা এখানে এসে বিভ্রান্তির মধ্যে পড়ছে।

বাকিংহ্যাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যালান স্মাইদার্স বলেন, চার্চ অব ইংল্যান্ড ঐতিহ্যগতভাবেই স্কুল চালিয়ে আসছে। কিন্তু এখন অনেক চার্চ স্কুল মুসলিম ছাত্রছাত্রীতে ভরে গেছে এবং এটা এক অস্বস্তিকর অভিজ্ঞতার ঝুঁকি সৃষ্টি করছে।

এসব স্কুলের অল্পসংখ্যক খ্রিস্টান ছাত্রছাত্রীদের নিশ্চয়ই খুবই বিভ্রান্তিকর অভিজ্ঞতা হচ্ছে - বলেন তিনি। সূত্র বিবিসি বাংলা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ