রাশিয়ার বিমান বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
একই সঙ্গে মহড়া শুরু করার জন্য সামরিক বাহিনীকেও নির্দেশ দেন তিনি।
রুশ বার্তা সংস্থা 'তাস' এর বরাত দিয়ে সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এ তথ্য জানিয়েছে। যুদ্ধকালীন মহড়ার ঘোষণা রাশিয়া এমন সময় দিয়েছে যখন বিশ্বের শক্তিধর কয়েকটি দেশের সঙ্গে ক্রেমলিনের সম্পর্কে টানাপোড়েন চলছে।
দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু জানিয়েছেন, মহড়ার জন্য সামরিক বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। এতে করে বোঝা যাবে যুদ্ধের জন্য বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছে কি না।
একইসঙ্গে যুদ্ধকালীন ব্যবস্থা ঠিক আছে কি না তাও যাচাই হবে— এরইমধ্যে বিমান বাহিনীর মহড়া এবং সেনা সদস্যদের যুদ্ধকালীন প্রশিক্ষণ শুরু হয়ে গেছে বলেও জানান রুশ প্রতিরক্ষামন্ত্রী।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: