অধিকৃত পশ্চিম তীরে আরো ইহুদি বসতি স্থাপনে ইসরায়েলি পার্লামেন্টে একটি বিতর্কিত আইন পাস হয়েছে।
এ আইনের আওতায় ফিলিস্তিনিদের ব্যক্তিগত মালিকানাধীন ভূমিতে ইহুদিদের জন্য প্রায় ৪ হাজার বাড়ি-ঘর নির্মাণ করা হবে। এর বিনিময়ে ফিলিস্তিনি ভূমির মালিককে আলাদা জমি বা ক্ষতিপূরণ দেয়া হবে। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এ আইনকে তাদের বিরুদ্ধে আগ্রাসন বলে অভিহিত করেছেন।
যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের পর থেকে পশ্চিম তীরে নতুন করে ইহুদি বসস্থি স্থাপন কার্যক্রম শুরুর প্রেক্ষাপটে এ আইনটি পাস হলো।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: