আন্তর্জাতিক

সংখ্যাগরিষ্ঠ এমপির সম্মতি পেয়েছে ব্রেক্সিট বিল

ব্রেক্সিট বিল
ব্রেক্সিট বিল

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করতে সংখ্যাগরিষ্ঠ এমপিদের সমর্থন পেয়েছে ব্রেক্সিট বিল। হাউস অব কমন্সে বিলটি উত্থাপিত হওয়ার পর এর পক্ষে ভোট দেন ৪৯৪ জন ব্রিটিশ এমপি, বিপক্ষে ভোট দিয়েছেন ১২২ জন।

এর ফলে বিলটি হাউস অব লর্ডসে যাওয়ার পথে আর কোনো বাধা থাকলো না। বিলটি আইনে পরিণত হওয়ার আগে হাউস অব লর্ডস অধিকতর যাচাই বাছাই করবে। বুধবার ভোটাভুটিতে লেবার পার্টির ছায়া সরকারের বাণিজ্যমন্ত্রী ক্লাইভ লেওয়েসসহ ৫২ এমপি বিলের বিরুদ্ধে ছিলেন। বিলের বিপক্ষে অভিমত জানিয়ে ছায়া সরকার থেকে পদত্যাগ করেছেন ক্লাইভ।

এদিকে, মার্চের শেষের দিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে ব্রেক্সিট নিয়ে আলোচনা শুরু করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

আর আইনটি হয়ে গেলেই লিসবন চুক্তির আর্টিকেল ফিফটি প্রয়োগ করে ইইউ থকে বেরিয়ে যাওয়ার দর কষাকষি শুরু করতে পারবেন প্রধানমন্ত্রী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ