আন্তর্জাতিক

মিয়ানমারে সেনাবাহিনীর অভিযানে এক হাজারেরও বেশি রোহিঙ্গা নিহত

মিয়ানমারে সেনাবাহিনীর অভিযানে এক হাজারেরও বেশি রোহিঙ্গা নিহত
মিয়ানমারে সেনাবাহিনীর অভিযানে এক হাজারেরও বেশি রোহিঙ্গা নিহত

মিয়ানমারে সেনাবাহিনীর দমন অভিযানে এক হাজারেরও বেশি রোহিঙ্গা মুসলিম নিহত হয়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা।

রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা শরণার্থীদের নিয়ে কাজ করেছেন তারা।

বাংলাদেশে জাতিসংঘের আলাদা দুটি সংস্থার দুই কর্মকর্তা উদ্বেগ প্রকাশ করে বলেন, রাখাইন সঙ্কটের যে চিত্র বেরিয়ে এসেছে তার ভয়াবহতা বহির্বিশ্ব পুরোপুরি অনুধাবন করতে পারেনি।

আলাদা সাক্ষাৎকারে তারা জানিয়েছেন, গত চার মাসে তাদের সংস্থাগুলো শরণার্থীদের যেসব সাক্ষ্য জোগার করেছে তা থেকে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়ে যাবে।

এর আগে সেখানে শত শত রোহিঙ্গা মৃত্যুর আশঙ্কা প্রকাশ করেছিল জাতিসংঘ।

মিয়ানমার থকে প্রায় ৭০ হাজার রোহিঙ্গা নির্যাতন থেকে পালিয়ে বাঁচতে বাংলাদেশে আশ্রয় নেয়।

এদিকে, রোহিঙ্গাদেরকে হাতিয়ার ঠেঙ্গারচরে স্থানান্তরের পরিকল্পনা বন্ধে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ-এইচআরডব্লিউ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ