আন্তর্জাতিক

নতুন নির্বাহী আদেশ জারির কথা ভাবছেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

মুসলিম প্রধান সাত দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা পুনর্বহালের আবেদন খারিজের পর নতুন নির্বাহী আদেশ জারির কথা ভাবছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার ফ্লোরিডা থেকে ওয়াশিংটন যাওয়ার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের এ কথা জানান তিনি। প্রেসিডেন্ট বলেন, একেবারেই নতুন একটি নির্বাহী আদেশ সোম বা মঙ্গলবারের মধ্য জারি করা হতে পারে। দুর্ভাগ্যজনকভাবে সময় একটু বেশি লাগলেও এ লড়াইয়ে তিনিই জিতবেন বলে জানান।

ট্রাম্প বলেন, নতুন আরেকটি আদেশ জারি করাসহ আরো অনেক পথ তার সামনে খোলা রয়েছে। এর আগে সাত মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে ট্রাম্পের জারি করা নিষেধাজ্ঞা সাময়িক স্থগিত করে সিয়াটলের ফেডারেল জজ রায় দিয়েছিলেন।

পরে শুক্রবার সেই স্থগিতাদেশই সর্বসম্মতিক্রমে বহাল রাখে মার্কিন ফেডারেল আপিল আদালত।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ