আন্তর্জাতিক

আবারো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

আবারো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া
আবারো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

আবারো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া এমন খবরই দিয়েছে দেশটির সরকারি বার্তা সংস্থা।

তবে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কোনো ধরণের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়েছে তা এখনো জানা যায়নি।

স্থানীয় সময় শনিবার ৭টা ৫৫মিনিটে এ পরীক্ষা চালানো হয় জাপান সাগরের পূর্ব দিক বরাবর।

তবে প্রাথমিকভাবে পাওয়া খবর অনুযায়ী ধারণা করা হচ্ছে এটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।

পিয়ংইয়ং গত বছরগুলোতে বেশ কয়েকটি পরমাণু পরীক্ষা চালিয়েছে। আর এবারের পরীক্ষা এমন সময় হলো যখন যুক্তরাষ্ট্র সফররত জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে বৈঠক করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে।

এ বৈঠকে তারা বলেছেন উত্তর কোরিয়ার পরমাণু হুমকিই তাদের কাছে অগ্রাধিকার পাবে।

আর একটি ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর উত্তর কোরিয়ার প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা।

উত্তর কোরিয়ার বারবার ক্ষেপণাস্ত্র ও পরমাণু পরীক্ষা এবং আক্রমণাত্মক বিবৃতি ওই অঞ্চল জুড়ে উত্তেজনা তৈরি করেছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাট্টিস গত সপ্তাহেই দক্ষিণ কোরিয়া সফরে গিয়ে বলেছিলেন উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করলে তার সমুচিত জবাব দেয়া হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ