আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে 'বৈধ নথিপত্রহীন' অভিবাসীদের ধরপাকড় চলছে

ছবি নাই
ছবি নাই

যুক্তরাষ্ট্রে 'বৈধ নথিপত্রহীন' অভিবাসীদের ব্যাপক ধরপাকড় চলছে— এরইমধ্যে শত শত অভিবাসীকে আটক করেছেন সরকারি অভিবাসী সংস্থার সদস্যরা।

চলতি সপ্তাহেই দেশটির আটলান্টা, নিউইয়র্ক, শিকাগো, লস অ্যাঞ্জেলেস এবং এর আশপাশের অঞ্চলে অভিযান চালিয়ে এসব অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার করা হয়েছে। একে নিয়মিত কর্মসূচির অংশ বলে জানিয়েছে প্রশাসন।

তবে মোট কতজনকে আটক করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে প্রাচীর তৈরির খরচ ধারণার চেয়ে বেশি পড়ার আশঙ্কা করলেও তা কমিয়ে আনা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার আলাদা দুটি টুইট বার্তায় এ কথা জানান তিনি।

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের একটি অভ্যন্তরীন প্রতিবেদন অনুযায়ী, প্রাচীর তৈরিতে খরচ পড়বে ২১ দশমিক ৬ বিলিয়ন ডলার। মেক্সিকো সরকার আগেই ট্রাম্পের প্রাচীর তৈরির প্রস্তাব নাকচ করে দিয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ