উত্তর কোরীয় নেতা কিম জং-উনের তত্ত্বাবধানে চালানো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা সফল হয়েছে বলে জানিয়েছে পিয়ংইয়ং।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, এই ডিভাইসটিকে 'সারফেস টু সারফেস' মাঝারি থেকে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হিসেবে বর্ণনা করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এক ধরনের সশস্ত্র উস্কানি বলে অভিহিত করেছে। উত্তর কোরিয়ার সাম্প্রতিক এ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনা মুখে পড়ে দেশটি।
এদিকে, এ ঘটনা নিয়ে আলোচনার জন্য নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: