সমালোচনার মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন পদত্যাগ করেছেন। তার পদত্যাগের খবর হোয়াইট হাউজ নিশ্চিত করেছে।
ট্রাম্পের ক্ষমতা গ্রহণের আগে রাশিয়ার ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়া নিয়ে সেদেশের এক কূটনীতিকের সঙ্গে আলোচনার অভিযোগ উঠার পর ফ্লিন পদত্যাগ করেছেন।
ট্রাম্পের অভিষেকের কয়েক সপ্তাহ আগে ফ্লিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত সের্গেই কিসলিয়াকের সঙ্গে মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করেন বলে অভিযোগ উঠেছে।
এরপরই সিনিয়র ডেমোক্রেটরা তার পতদ্যাগের দাবিতে সোচ্চার হন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: