আন্তর্জাতিক

মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন ভেঙে গেল শশিকলার

 শশিকলা
শশিকলা

ভারতের তামিলনাডু রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন আপাতত ভেঙে গিয়েছে শশিকলার।

দীর্ঘ ২১ বছরের পুরনো মামলায় তাকে চার বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন সম্পত্তি অর্জনের মামলায় মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্টের দুই বিচারক পৃথকভাবে তাদের রায় দেন। অবৈধ সম্পদ অর্জনের দায়ে উভয়ই শশিকলাকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড প্রদান করেছেন।

চেন্নাইয়ের শহরতলীর সমুদ্রতীরবর্তী একটি অবকাশ কেন্দ্রে অবস্থানরত এআইএডিএমকে নেত্রী শশিকলাকে চেন্নাই পুলিশের কাছে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছে আদালত।

চার বছরের কারাদণ্ড ছাড়াও এই মামলায় প্রত্যেক অভিযুক্তকে ১০ কোটি টাকা করে জরিমানা করা হয়েছে।

একই মামলায় নাম ছিল প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতারও।

আগামী ১০ বছর নির্বাচনে লড়তে পারবেন না তিনি—তবে যেভাবে সমর্থন পাচ্ছিলেন তাতে তার মুখ্যমন্ত্রীর আসনে বসার সম্ভাবনা তৈরি হয়েছিল।

জয়ললিতার মৃত্যুর পর রাজ্যের মুখ্যমন্ত্রী হন পন্নিরসেলভম। পরে তিনি পদত্যাগ করেন ও শশিকলার মুখ্যমন্ত্রী হওয়ার কথা ঘোষণা করেন। যদিও এখন পর্যন্ত শপথ নেননি তিনি। কারণ পন্নিরসেলভম অভিযোগ তুলেছেন তাকে ইস্তফা দিতে বাধ্য করা হয়েছে।

এর আগে ২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর জয়ললিতাকেও একই মামলায় দোষী সাব্যস্ত করে আদালত। তাকে চার বছরের কারাদণ্ড ও ১০০ কোটি জরিমানার নির্দেশও দেয়া হয়েছিল। ফলে মুখ্যমন্ত্রী পদ ছাড়তে বাধ্য হন তিনি। কিন্তু জেল থেকে বেরিয়ে ফের সেই পদে ফিরে যান তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ