কিম জং-উনের সৎ ভাই কিম জং-ন্যামকে উত্তর কোরিয়ার গুপ্তচররা বিষপ্রয়োগে হত্যা করেছে বলে বিশ্বাস করে যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে বিমানবন্দরে তাকে হত্যা করা হয় বলে নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়া।
দেশটির কয়েকজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে দক্ষিণ কোরীয় টিভি চসুন এর খবরে বলা হয়েছে, দুই নারী বিমানবন্দরে সূচের মাধ্যমে কিম ন্যামকে বিষ প্রয়োগ করেছে।
তারা উত্তর কোরিয়ার চর বলে ধারণা করা হচ্ছে, তারা ট্যাক্সি করে পালিয়ে গেছে।
দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী নিরাপত্তা পরিষদের বৈঠকে বলেন, ন্যাম উত্তর কোরীয় গুপ্তচর দ্বারা খুন হয়েছেন নিশ্চিত হলে কিম-উনের শাসনামল কতটা বর্বর ও অমানবিক তার প্রমাণও হবে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: