আন্তর্জাতিক

রুশ রাষ্ট্রদূতের সঙ্গে ফ্লিনের আলোচনার বিষয়টি ট্রাম্প জানতেন

মাইকেল ফ্লিন
মাইকেল ফ্লিন

নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের রুশ রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনার বিষয়টি কয়েক সপ্তাহ আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানতেন।

হোয়াইট হাউজ মুখপাত্র এ কথা জানিয়েছেন।

বিচার বিভাগ জানুয়ারির শেষ দিকে প্রেসিডেন্টকে ফ্লিনের ফোনালাপ সম্পর্কে অবহিত করে। এর ৩ সপ্তাহ পর ফ্লিনকে পদত্যাগ করতে বলা হয়।

সমালোচনার মুখে ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন পদত্যাগ করেছেন।

ট্রাম্পের ক্ষমতা গ্রহণের আগে রাশিয়ার ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়া নিয়ে সেদেশের এক কূটনীতিকের সঙ্গে আলোচনার অভিযোগ উঠার পর ফ্লিন পদত্যাগ করেন।

ট্রাম্পের অভিষেকের কয়েক সপ্তাহ আগে ফ্লিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত সের্গেই কিসলিয়াকের সঙ্গে মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করেন বলে অভিযোগ উঠেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ