আন্তর্জাতিক

ট্রাম্পের শ্রমমন্ত্রীর মনোনয়ন পদ থেকে পুজডার নাম প্রত্যাহার করলেন

যান্ড্রু পুজডার
যান্ড্রু পুজডার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শ্রমমন্ত্রীর পদে অ্যান্ড্রু পুজডারকে মনোনয়ন দিয়েছিলেন তবে শেষ পর্যন্ত পুজডার মনোনয়ন থেকে তার নাম প্রত্যাহার করে নিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল মনোনয়ন থেকে নাম প্রত্যাহার করে নেন পুজডার। তার এই পদক্ষেপ প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য আরেকটি ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে।

এক বিবৃতিতে পুজডার বলেন, সতর্ক বিবেচনা ও পরিবারের সঙ্গে আলোচনার পর শ্রমমন্ত্রী পদের মনোনয়ন থেকে নিজের নাম প্রত্যাহার করছেন তিনি।

বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, মনোনয়ন নিশ্চিত হওয়ার ব্যাপারে দীর্ঘ-বিলম্বিত শুনানির প্রাক্কালে পুজডার তার নাম প্রত্যাহার করেছেন।

শ্রমমন্ত্রী পদে পুজডার সিনেটের অনুমোদন পাবেন না বলে আশঙ্কা করা হয়েছিল— এ আশঙ্কা থেকে তিনি তার মনোনয়ন প্রত্যাহার করে থাকতে পারেন।

গৃহপরিচারক হিসেবে একজন অবৈধ অভিবাসীকে নিয়োগ দেয়ার কথা স্বীকার করার পর পুজডার একাধিক রিপাবলিকান সিনেটরের সমর্থন হারান।

যুক্তরাষ্ট্রে শ্রমিকদের অধিকারের ব্যাপারে বিরূপ মনোভাব পোষণের জন্য পুজডার আলোচিত। একটি ফাস্ট ফুড কোম্পানির সিইও পুজডার শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ানোর বিরোধী।

পুজডারের কোম্পানির বিরুদ্ধে কর্মচারী ঠকানোর অভিযোগ রয়েছে তার রেস্তোরাঁর কর্মী ও নারীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেও সমালোচিত হয়েছেন তিনি।

মন্ত্রিসভা গঠনের জন্য ট্রাম্পের বাছাই করা ব্যক্তিদের মধ্যে পুজডারই প্রথম ব্যক্তি, যিনি সিনেটের অনুমোদন পাওয়ার আগেই সরে গেলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ